আন্তর্জাতিক
আফগানিস্তান
কাবুলে হোটেল রেস্টুরেন্টে ব্লাস্ট: চীনা নাগরিকসহ ৭ জনের মৃত্যু।

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলের অন্যতম সুরক্ষিত এলাকা শাহর-ই-নওতে একটি চীনা রেস্টুরেন্টে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে সাত জন নিহত ও এক শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-নওয়ের একটি হোটেলের রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ স্পোকসপারসন খালিদ জাদরান জানান, ঘনিষ্ঠ নজরদারি ও নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা এ এলাকায় এমন হামলা উদ্বেগজনক। বিস্ফোরণের ফলে রেস্টুরেন্টটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আশপাশের দোকান ও অফিসের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পৌঁছানো আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, এখনও সন্ত্রাসী হামলার কোনো দাবি না এলেও লক্ষ্য করে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল তল্লাশি চালা
চ্ছে।







