জাতীয়

জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক: সকাল ১০টায় জরুরি সংবাদ সম্মেলন

দ্য ক্যাম্পাস টুডে নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ দলের কয়েকজন সিনিয়র নেতার এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার রাতে দলটির আমির ডা. শফিকুর রহমান নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি দাবি করেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে প্রকাশিত তথ্য 'পুরোপুরি ভুয়া ও মনগড়া'।


সম্পর্কিত খবর