জাতীয়

১৪ বছর পর আবার ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

দ্য ক্যাম্পাস টুডে নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর, করাচি। ছবি: সংগৃহীত

১৪ বছর পর বাংলাদেশ থেকে পাকিস্তানে প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিমানের একটি বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা-করাচি রুটে সাপ্তাহিক দুটি ফ্লাইট চলবে – প্রতি বৃহস্পতিবার ও শনিবার। ফ্লাইট নম্বর BG-341 প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যায় করাচি পৌঁছায়।


পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (PAA) নিশ্চিত করেছে যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি এয়ার কানেক্টিভিটি পুনরায় চালু হয়েছে। উভয় দেশের মধ্যে বিমান যোগাযোগ দীর্ঘ ১৪ বছর ধরে বন্ধ ছিল।


সম্পর্কিত খবর