ছাত্র আন্দোলন

শিবির সভাপতির হুঁশিয়ারি: ‘এ প্রজন্মকে দাবিয়ে রাখতে চাইলে পরিণতি ভয়াবহ হবে’

ডেস্ক

শেয়ারঃ

main

সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, ভয়-ভীতি বা হুমকি দিয়ে তরুণ প্রজন্মকে আর দমন করা যাবে না। যারা অতীতে এ প্রজন্মকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে তারা এখন ইতিহাস। ভবিষ্যতে কেউ যদি ‘পালিয়ে যাওয়া লীগের’ মতো আচরণ করে, দুর্নীতি বা চাঁদাবাজিতে লিপ্ত হয়—তাহলে দেশের সচেতন ছাত্রসমাজ তা প্রতিহত করবে বলে তিনি সতর্ক করেন।


বুধবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলার একটি কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক রাশেদুল হক।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এবং জেলা জামায়াত আমির অধ্যক্ষ আনিসুর রহমান। স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দও সমাবেশে অংশ নেন।


সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ভূমিকা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।


সম্পর্কিত খবর