ছাত্র আন্দোলন

সুদানে কিন্ডারগার্টেন ও হাসপাতালে হামলায় ১১৪ জন নিহত: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক

শেয়ারঃ

main

ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে একই দিনে একটি কিন্ডারগার্টেন এবং পার্শ্ববর্তী একটি গ্রামীণ হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় ৬৩ শিশু সহ মোট ১১৪ জন নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস।


শনিবার জেনেভা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ডব্লিউএইচও’র ‘অ্যাটাকস অন হেলথ কেয়ার’ মনিটরিং সিস্টেম অনুযায়ী, দক্ষিণ কর্দোফানের কালোগি এলাকায় হামলায় ৩৫ জন আহত হয়েছেন।


হামলার উদ্দেশ্য বা বিবরণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুদানে চলমান সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠেছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ—বিশেষ করে শিশু ও নারী।


আন্তর্জাতিক মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।


সম্পর্কিত খবর